• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

সিসি নিউজ ।। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় ডোবায় (গর্তে) পড়ে মনি ও মুক্তা (২) নামে যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকা এ ঘটনাটি ঘটে।

মৃত মনি ও মুক্তা দুই বোন ওই গ্রামের কবির হোসেনের মেয়ে। বাড়ির মাত্র ১০ হাতের মধ্যে ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মনি ও তার বোন তাদের বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির সবার অগোচরে অসাবধানতায় বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায়। পরে দুই বোনকে দেখতে না পেয়ে তাদের বাবা-মা দুজনে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পানিতে  তাদের ভাসতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ