• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে দুই ছাত্র নিখোঁজ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুজন ছাত্র নিখোজ হয়েছেন। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালাচ্ছেন।

নিখোঁজ দুজন হলেন, সনজিত কুমার(২৪) জয়পুরহাট পৌর শহরের স্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র। একই এলাকার পরেশের ছেলে এ তন্ময় ঘোষ (১৬) সে কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, আসন্ন কালিপুজার জন্য জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালি মন্দিরের গত বছরের প্রতিমা চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে যান সনজিত ও তন্ময়সহ কয়েকজন। এসময় তন্ময় অসাবধানতা বশত নদীতে ডুবে যায়। তখন সনজিত তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে জয়পুরহাট ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী উদ্ধার অভিযান চালাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ