• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ছোট যমুনা নদীতে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে  নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত  দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুইজন হলেন, জয়পুরহাট পৌর শহরের ১নং স্টেশন রোড রুচিতা হোটেলের পার্শে বিশ্বজিতের ছেলে সনজিত (২৬) ও ২নং স্টেশন রোডের বলাকা লল্ড্রীর স্বাধিকার পরেশের ছেলে তন্ময় (১৬)।

সনজিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও তন্ময়  জেলা শহরের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান,  জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালি মন্দিরে গত বছরের কালী দেবীর প্রতিমা রাখা ছিল।

আসন্ন কালী পূজার জন্য গতকাল বুধবার  বিকেলে  গত বছরের  কালী প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে যান সনজিত ও তন্ময়সহ কয়েকজন।

বিসর্জন দিয়ে  অন্যরা তীরে আসলেও সনজিত ও তন্ময়সহ তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ও স্থানীয়রা উদ্ধার চেষ্টার এক পর্যায়ে যোগ দেন রাজশাহী থেকে আসা ডুবুরির। উদ্ধার অভিযানের এক পর্যায়ে  আজ সকাল ১০টার দিকে  মরদেহ ২টি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ