• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সেলাই মেশিন বিতরণ

সিসি নিউজ।। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস-২০২২ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা বাংলাদেশের গভর্ণের ডাক মানবতায় সমাজ গড়ি বিষয়ের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগ আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। সভাপতিত্ব করেন  লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট মেম্বার ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক।   অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাউদ্দিন বেগ ও পৌর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাজী জাহানারা। এ সময় উপস্থিত ছিলেন  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যাক্ষ  জাবেদ আলী শেখ, ,সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক লায়ন কোহিনুর বেগম, লয়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সদস্য লায়ন গোলাম মোস্তফা মহব্বত, কাজী মানিক আলম প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেধাবী প্রত্যেক দুই নারীর  হাতে সেলাইমেশিন তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ