• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

নীলফামারী প্রতিনিধি ।। সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়সহ সাত দফা দাবিতে নীলফামারীতে গণ অনশন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার জেলা শহরের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ ও পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ আস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।

বেলা ৪টার দিকে দাবির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। এসময় তিনি জুস পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান।

সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা বঙ্কু বিহারী রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, সহসভাপতি পরিতোষ রায়, উপদেষ্টা অশ্বিনী কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুধির রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি অনিমেষ রায়, ত্রিপিঠক পাঠ সংঘের সভাপতি উত্তম কুমার মালো, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল কুমার রায়, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ধিমান রায়, দেবীরডাংগা মন্ডলীর পালক রেভারেন্ড কল্পনা রাণী রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ