• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নো আওয়ামী লীগ, নো বিএনপি- চরমোনাই পীর

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ স্বাধীনের ৫১ বছরে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি ক্ষমতায় এসেছে। মাঝখানে জাতীয় পার্টি এরপর তত্তাবধায়কসহ অন্যান্য দল। কিন্তু দেশে ইসলামের কোন উন্নতি হয়নি। সুইস ব্যাংকে সারা বিশ্বের যে পরিমাণ টাকা জমা হয়েছে এর মধ্যে বাংলাদেশে যারা ক্ষমতাশীল, যারা বেশী দিন ক্ষমতায় রয়েছে তাদের টাকা বেশী রয়েছে। এই টাকা তাদের বাপের না আমাদের কষ্টে অর্জিত টাকা? দেশ থেকে টাকা পাচার করে ইতালীতে বেগম পাড়া বানিয়েছেন। রোববার সন্ধা রাত ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখা আয়োজিত সমাবেশে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওলামায় একরামদের অত্যাচার করেছে, তাই আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় না আনলে আমাদের উপায় নাই। তারা অন্তত মন্দের ভাল। তিনি আরও বলেন, এরকম মন্দের ভাল বলতে বলতে ইসলাম নামক গাছটা বড় হবে কবে? তাই নো আওয়ামী লীগ, নো বিএনপি ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে হবে। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে, পাখা মার্কার পক্ষে।
আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখার সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ- সভাপতি মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতী মুহাম্মাদ খায়রুজ্জামান, দিনাজপুর দক্ষিণ জেলার সভাপতি ডা. মো. নুর আলম সিদ্দিক, পার্বাতীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ মতিউর রহমান, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ