• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল স্কুলছাত্রের

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে তারিকুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্র। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত কিশোরটি রথেরপুকুর খামাতপাড়ার জোবেদুল ইসলামের ছেলে এবং তারাগঞ্জের হ্যাভেন ফাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাত্রটি প্রাইভেট শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে আসা তারাগঞ্জগামী একটি মাইক্রোবাসের (ঢাকা- মেট্রো-চ-৫৩২৮৩১) সামনে পড়লে মুখোমুখি ধাক্কা লাগলে তারিকুল মোটর সাইকেল সহ ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তবে মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক নিজে এসে এক লাখ টাকার বিনিময়ে ঘটনা সমাধান করে বলে এলাকাবাসী নিশ্চিত করেন।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ