• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সিসি নিউজ ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তুলা রাম পালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন ভিকটিমের বাবা। তার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয় ও আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয় এবং বিজ্ঞ আদালতের বিচারকের নির্দেশে তাকে দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী স্কুলে গেলে স্কুলের শিক্ষক তুলা রাম পাল তাকে পাশের এক শ্রেণী কক্ষে একাকী ডেকে নিয়ে যায় কক্ষের দরজা জানালা বন্ধ করে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌনপীড়ন করেন।

এসময় সেই ছাত্রী চিৎকার চেঁচামেচি করলে তাকে কক্ষ থেকে বের করে দেয়। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারকে জানান।

এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ