• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোটরসাইকেলে দিনাজপুর বিএনপির হাজারো নেতাকর্মী মহাসমাবেশে

সিসি নিউজ ।। কাল শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গনসমাবেশে যোগ দিতে দিনাজপুরের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল যোগে সমাবেশ স্থলে পৌছেছে। প্রায় এক হাজার মোটরসাইকেলের বহরটির নেতৃত্বে দিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার রহমান কচি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলের বহরটি রংপুরে পৌছে।

রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারনে কোন বাস, ট্রাক সড়কে না থাকায় বিকল্প হিসেবে এ পন্থা অবলম্বন করছেন বলে জানান বহরে অংশ নেয়া পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

মোটরসাইকেল বহরে অংশ নেয়া ফুলবাড়ি পৌর বিএনপি সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম জানান, বহরে জেলা সদরের সাথে ফুলবাড়ি, বিরামপুর ও পার্বতীপুরের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। দীর্ঘ ৯৫ কিলোমিটার পাড়ি দিয়ে রাতে সমাবেশস্থলে পৌছে।

পৌর বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খন্দকার বলেন, সমাবেশস্থলে রাত্রিযাপন করবে নেতাকর্মীরা। এজন্য সকল কর্মীরা শুকনো খাবার, শীতের কাপড় ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার রহমান কচি জানান, অনেক নেতাকর্মী ইতিমধ্যে রংপুরে পৌছে গেছে ভ্যান-রিক্সায়। এছাড়া আজ রাতে ও কাল সকালে সমাবেশে যোগ দিবে হাজারো নেতাকর্মী। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘট কোন বাধাই সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, সব বাধাবিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। কালকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হবে।

উল্লেখ্য যে, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের এ সংগঠনটি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ