• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা না করলে সংসদ বর্জন করবে জাপা

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করা পর্যন্ত সংসদ বর্জন করবে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার জিএম কাদেরের কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জিএম কাদেরের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সংসদ অধিবেশন শেষে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদরা জাতীয় সংসদে যাবে না। আজ রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নাম গত অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। বিরোধীদলীয় নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের নাম প্রস্তাব করে গত ৩ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলটি এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ