• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ পার্বতীপুর পৌরসভার ভোট

সিসি নিউজ।। আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচন। দীর্ঘ ১২ বছর ৮ মাস পর অনুষ্ঠিত এ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে জেলা নির্বাচন কমিশন সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বিগত ২০১১ সালের ২৭ জানুয়ারী সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌর এলাকার সাথে দুটি ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে আদালতে দায়েরকৃত মামলার নিষ্পত্তিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত মহিলা কাউন্সিল ১৮ ও সাধারণ কাউন্সিল ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন ও বি়এনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সূত্রটি দেয়া তথ্যে, পার্বতীপুর পৌরসভার মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৩টি ভোট কেন্দ্রে ১০৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সাথে সীমানা জটিলতায় একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে। আর এ কারণে এতদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, দিনাজপুর জেলা পুলিশ সুপারসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, পার্বতীপুর থানা পুলিশ শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে।

দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা কর্মরত রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য মাঠে রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।

উল্লেখ্য, ১৯৭২ সালে গড়ে ওঠা পার্বতীপুর পৌরসভা ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী এ জেড এম মেনহাজুল হক মেয়র হিসেবে নির্বাচিত হয়। তিনি এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ