• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘জনতাকে ভুলপথে পরিচালিত করায় ইমরানকে হত্যা করতে এসেছিলাম’

সিসি নিউজ ডেস্ক।। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’

এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ