• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী কাব-স্কাউটস মহা তাবু জলসা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে কাব-স্কাউটস এর উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্স মহা তাবু জলসা তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা স্কাউটস এর আয়োজনে গত শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই জলসা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার মাধ্যমিক, মাদরাসা, সরকারী প্রাথমিক বিদ্যলয়ের স্কাউটস সদস্যরা অংশ গ্রহন করেন। আয়োজিত মহাতাবু জলসা অনুষ্ঠানে শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,সাবেক শিক্ষা সচিব আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ। পরে সেখানে কাব-স্কাউটস এর সদস্যদের অংশ গ্রহনে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ