সিসি নিউজ ।। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা শহরের ডেমোক্রেসি ওয়াচের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম।
সংবাদ সম্মেলনে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা দেন ডেমক্রেসি ওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী কামাল হোসেন শাহ, প্রকল্প কর্মকর্তা নাদিয়া আক্তার, নারী উন্নয়ন ফোরামের সদস্য লিল্পী রাণী রায়, মাসুদা আক্তার মিনি, সদর উপজেলার লক্ষীচাপ ইউপি সদস্য শ্যামলী রাণী রায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউপি সদস্য রুমানা বেগম প্রমুখ।
বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের চিত্রে উদ্বেগ প্রকাশ করে ২০২৫ সালের মধ্যে আরপিও অনুসারে সকল দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিতের আহ্বান জানান।