• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় এলাকায় এক গৃহবধুকে (২১) ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরদৌস হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি ওই গৃহবধু।
গ্রেপ্তারকৃত ফেরদৌস হোসেন জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, অভিয্ক্তু ফেরদৌস ওই গৃহবধুর সম্পর্কে খালু হন। সে দীর্ঘদিন থেকে গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গতকাল দুপুরে ফেরদৌস ওই গৃহবধুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর গৃহবধুর ছোট শিশুকে কোলে নিয়ে মিষ্টি খেতে দেয়। সেসময় বাড়িতে কেউ  অন্য কেউ ছিলেননা। তখন গৃহবধু কোল থেকে বাচ্চাকে নিতে গেলে আসামী হঠাৎ করে তাকে খাটের উপরে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ওই গৃহবধু থানায় এসে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিয্ক্তুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ