• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

সিসি নিউজ।। গাইবান্ধায় বাসচাপায় দুজন মারা গেছে। নিহতরা হলো জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও টিয়া মণি (৫)। সম্পর্কে তারা নানি-নাতনি। একাই রাস্তা পার হচ্ছিল টিয়া মণি, এ সময় একটি গাড়ি আসতে দেখে নাতনিকে বাঁচাতে দৌড় দেন নানি। এতে দুজনই বাসচাপায় মারা যান।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নানির সঙ্গে তুলসীঘাটে আসে টিয়া মণি। এ সময় ভাপাপিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশুটি। তাকে বাঁচাতে পেছনে দৌড় দেন শিশুটির নানি সাবিনা। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ