• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার বিকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর দাবড়ার মৃত আমিনুল হকের স্ত্রী মোছাঃ গুলশানারা বেগম (৫৩), বিরামপুর উপজেলার প্রস্তপুরের তৈয়ব আলীর ছেলে আঃ খালেক (৩৮) ও হাকিমপুর উপজেলার ডাংগাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৪৯)।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দশনায় গত রোববার বিকালে স্থানীয় বাস টার্মিনাল সংলগ্ন ক্যান্টনমেন্ট রোডে সিটি নার্সিং ইন্সটিটিউটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের ওই দলটি। এ সময় গুলশানারার শরীর তল্লাশি করে ৪০০ পিস ও খালেকের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়। তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, রবিবার রাতে তাদের সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ