• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পশুখাদ্যের দোকানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের শুভ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠনে অনুমোদনছাড়াই পশুর ওষুধ বিক্রি এবং ওষুধ ও পশুখাদ্য একসাথে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বঙ্গবন্ধু চত্বরের হাসান মোল্লা মিলে অনুমোদনহীন পশুখাদ্য তৈরির অভিযোগে মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ