• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, জেলে স্বামী

জলঢাকা প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা যৌতুকলোভী জামাতার বিরুদ্ধে মামলা করেছেন। আজ সোমবার অভিযুক্ত শাহাজাহান হোসেন শাফিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ।

শাফিন পৌর এলাকার দুন্দিবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক ওরফে গণির ছেলে ।

ভিকটিম জান্নাতে জিনুরাইন জিন্নাত আরার বাবা জয়নাল আবেদীন বলেন, প্রায় দেড় বছর আগে ৫ লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয় শাহাজাহান হোসেন শাফিনের সাথে। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক  হিসেবে ৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করি।

এর কিছুদিন পর থেকেই আরও ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে আমার মেয়েকে নির্যাতন শুরু করে শাফিন। দাবীকৃত টাকার জন্য শাফিন ও তার পরিবারের লোকজন প্রায় মানসিক ও শারীরিক অত্যাচার করে। গত ৩ নভেম্বর সন্ধ্যায়  যৌতুকের জন্য পুনরায় জান্নাতে জিনুরাইন জিন্নাতকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় ভ্যানচালকের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।

রোববার এ ঘটনায় জান্নাতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে জামাই শাফিনসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে যৌতুকের ১১ এর গ/৩০ ধারায় জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮/২২।

জান্নাতে জিনুরাইন জিন্নাত বলেন, “আমার বাবা-মা গরিব মানুষ। এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই। অনেক কষ্ট করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা দিয়েছে। কিন্তু আরও আড়াই লাখ টাকার জন্য শাফিন আমারে প্রায় মারতো। আমি এর সুষ্ঠ বিচার চাই।”

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফিরোজ কবির  বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামী শাফিনকে গ্রেপ্তার করে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ