• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর

সিসি নিউজ ডেস্ক ।। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর হবে বলে জানা গেছে। আজ রোববার আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সভাপতির নির্দেশে তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ছিল ৩ ডিসেম্বর। পরে সেটা পরিবর্তন করে করা হয়েছিল ৮ ও ৯ ডিসেম্বর। সেটা পরিবর্তন করে এখন করা হয়েছে ৬ ডিসেম্বর।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘সম্মেলনসহ বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো কর্মসূচিতে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর দেশের বাইরে যাওয়ার শিডিউল পরিবর্তন হওয়ার কারণে আমাদের সম্মেলন এগিয়ে আনা হয়েছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলন আয়োজন করতে আমরা কাজ করছি।’

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তাঁরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ