• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট সুবিধা ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা। পর্যাপ্ত বেঞ্চ, শ্রেনীকক্ষ, মায়েদের বসার ব্যবস্থা, সীমানা প্রাচীর নির্মাণসহ মায়েদের এমন নানা দাবি ও প্রশ্নবানে প্রাণবন্ত হয়ে উঠেছিল নীলফামারীর ডিমলা ফারহানা রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ।
সোমবার(২৮নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে এসব প্রশ্ন করেন মায়েরা।
ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সদিচ্ছা নিশ্চিত করতে পারে সুশিক্ষা’ এ স্লোগানে মায়েদের সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশেদুজ্জামানের ব্যবস্থাপনায় সমাবেশে খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা গন উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক দুলাল করিম।
বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলম,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিমা রানী রায়। মায়েদের মধ্যে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন,নুর বানু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ