• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে নিষ্ঠাবান ও কর্মতৎপরতার কারণে সকল মহলে সমাদৃত হওয়া জনবান্ধব অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ আসাদুজ্জামান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ী থানার হলরুমে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন থানার সকল পুলিশ সদস্যগণ। এ উপলক্ষে আলোচনা সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ আসাদুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেল অফিসের ইনেস্পেক্টর (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম,উপ-পুলিশ পরিদর্শক এআই জিয়াউর রহমান,এআই আবুল কালাম আজাদ,এসআই আরিফুল ইসলাম,এএসআই এনামুল হক,এএসআই সাদিয়া প্রমুখ। এসময় ফুলবাড়ী থানার সকল পুলিশ সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফুলাবাড়ী থানার পক্ষ থেকে বিদয়ী অতিরিক্ত পুলিশ আসাদুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে তার হাতে উপহার তুলে দেয়া হয়।
থানা সুত্রে , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান গত ১১এপ্রিল ২০২১ সালে ফুলবাড়ী ও পার্বতীপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) হিসাবে যোগদান করেন। এক বছর ৭মাস ১০দিন কর্মদিন শেষে চলতি বছরের গত ২১ নভেম্বর ফুলবাড়ী থানার দায়িত্ব হস্থান্তর করেন। তিনি আগামী ০১ ডিসেম্বর ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ