• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলার বিনোদন কেন্দ্র নীলসাগরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সদস্য ছাড়াও জ্যেলার বিশিষ্টজনেরা অংশ নেন।
সভার প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টার দিকে। এসময় প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে বিগত বছরের প্রতিবেদন ও পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন শেষে অদর মধ্যে বক্তৃতা দেন সহসভাপতি আতিয়ার রহমান, ভুবন রায় নিখিল, ইসরাত জাহান পল্লবী, মোস্তাফিজুর রহমান সবুজ, যগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, মঞ্জুরুল আলম সিয়াম, অর্থ সম্পাদক শীষ রহমান, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, আসাদুজ্জামান টিপু, সদস্য নূর আলম সিদ্দিকী, এমআর রাজু, সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। বক্তারা প্রেসক্লাবের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান এসময়।
মধাহ্ন ভোজ শেষে বেলা আড়াইটার দিকে শুরু হয় সভার দ্বিতীয় অধিবেশ। এ অধিবেশনে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক ও জেলায় সম্প্রতি যোগদান করা পুলিশ সুপার মোহাম্¥দ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা করা হয়। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী।
সন্মানিত অতিথির বক্তৃতা দেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা, মজিবুল হাসান চৌধুরী, সরওয়ার মানিক, এসএম সফিকুল আলম, ওয়াহেদুজ্জামান নান্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ