সিসি নিউজ।। নীলফামারী সরকারি কলেজের আন্ত:বিভাগীয় ও শ্রেণি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ কনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সরকারি কলেজ মাঠে ওই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগ ফুটবল দলকে ৪-১ গোলের পরাজিত করে উচ্চ মাধ্যমিক শ্রেণি ফুটবল দল চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে পুরস্কার বিরণী অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের উপাধাক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, টুর্নামেণ্ট কমিটির আহবায়ক পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মাজেদ প্রমুখ।
টুর্নামেণ্ট কমিটির সদস্য কলেজের সহকারী অধ্যাপক মো. নূরুল করিম বলেন, ‘আন্ত:বিভাগ ও শ্রেণি ফুটবল টুর্নামেণ্টটি গত ৭ অক্টোবর শুরু হয়। টুর্নামেণ্টে কলেজের বিভিন্ন শাখার ১৬টি ফুটবল দল অংশগ্রহন করে। সোমবার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ওই টুর্নামেণ্ট শেষ হয়।’