• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিসি নিউজ ডেস্ক।। খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।
বুধবার রাত ৩টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬), একই এলাকার রাসেল (২২), আজিজুর রহমান মিঠু (৪০) ও দিঘলিয়া একালার জিহাদ মুন্সি (২৪)।
র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, মঙ্গলবার রাতে আড়ংঘাটা এলাকায় ভুক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হয়। ঘোরাফেরা শেষে রাতে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে চার ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। তারা ভয়ভীতি দিয়ে ওই নারীর স্বামীকে একটি স্থানে আটকে রাখে। পরে রাত সাড়ে ৮ টা থেকে ১১ টা পর্যন্ত ওই চার সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় আসামিরা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনাটি কোথাও জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে গভীর রাতে ওই নারীকে তারা ছেড়ে দেয়। ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ আরও জানান, এ ঘটনা জানতে পেরে অভিযানে নামে র‍্যাব। তথ্য প্রযুক্তি ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। বুধবার রাত ৩টার দিকে তাদেরকে গ্রেপ্তার ও আসামিদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলে ধর্ষণের ঘটনার সময় ধারণ করা ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ