• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পলাশবাড়ীতে হিমালিয়ান প্রজাতির শকুন উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে একটি হিমালিয়ান শকুন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার হাশেনেরপাড়া থেকে এটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সরকারি কলেজের ‘তীর’ নামের সংগঠনের সহযোগিতায় এটি উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকালে উপজেলার মাঠের হাটের হাশেনেরপাড়া একটি গাছে শকুন দেখতে পায় এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার নজরে আসে বিষয়টি। কেন্দ্রীয় কমিটির পরামর্শে ও সহযোগিতায় ‘আইইউসিএন-বাংলাদেশ’ ও ‘সামাজিক বন বিভাগ রংপুর’ এর বন সংরক্ষককে বিষয়টি অবহিত করেন পরে বিষয়টি কলেজ শাখার সভাপতি জাহিদ রায়হান।

পরে চার সদস্য বিশিষ্ট একটি টিম ঘটনাস্থলে গিয়ে হিমালিয়ান প্রজাতির শকুনটি উদ্ধার করে। এরপর আইইউসিএন ও বন বিভাগের পরামর্শে শকুনটিকে দিনাজপুরের শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও তীর এর উপদেষ্টা প্রফেসর মো. খলিলুর রহমানের বলেন, ‘শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ু দার। শকুন বড় ডানার বৃহদাকার পাখি, এটি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মৃত ভক্ষণকারী পাখি। শকুনই একমাত্র প্রাণী যারা রোগার্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে জীব কূলকে রক্ষা করে। প্রাণীকুলকে বাঁচাতে এসব প্রাণীকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ