নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৭) নামের এক যুবক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের ফয়জুদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিজ বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, আজ সকালে শড়িসা ক্ষেতে সেচ দেওয়ার জন্য সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় রফিকুল ইসলাম। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাসের সুরতহাল করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতে লাস দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।