• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধ্বংস হলো না পৃথিবী

1111নিউজ ডেস্ক: না, পুরনো তর্ক নয়! পৃথিবীর দুর্ধর্ষতম জলদস্যু গোষ্ঠী নর্স ভাইকিংদের শ্রুতি অনুযায়ি ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি দিনটিই নাকি ছিলো পৃথিবীর শেষ দিন। অর্থাৎ শস্য শ্যামলা ধরণীতে নাকি শনিবারই নেমে আসার কথা ছিলো মহাপ্রলয়। যদিও সকল বিতর্ক, ধারণা আর গুঞ্জনকে অতিক্রম করে শস্য শ্যামলা পৃথিবী এবারও টিকে আছে আপন মহিমায়।
নর্স পুরানে বলা আছে, ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি ধরণী দ্বিধা হয়ে যাবে ও জগতের সমস্ত বাসিন্দা সেই অতলান্তের মধ্যে তলিয়ে যাবে l আসবে মহা প্রলয়, পৃথিবী নিমজ্জিত হবে সমুদ্রে। তবে কিংবদন্তিতে শুধু ধ্বংসের নয়, বিশ্ব নতুনভাবে সৃষ্টির ও উত্থানের কথাও বলে হয়েছে । সেখানে দুটি মানুষের পৃথিবীতে বেঁচে থাকার উল্লেখ রয়েছে।
জর্ভিক ভাইকিং সেন্টারের ভবিষ্যৎবক্তাগণ ভবিষ্যদ্বাণী করেছিলেন, লন্ডনে অনুষ্ঠিত হওয়া ৩০ তম জর্ভিক ভাইকিং উত্সব শেষের সঙ্গে সঙ্গে পৃথিবীর দিন শেষের পতন ঘটবে। এই দলের মতে, ধ্বংসের সূচনার সঙ্গে সঙ্গে একটি প্রাচীন শিঙার শব্দ শোনা যাবে। গত বছর ১৫ নভেম্বর নেভিগেশন ইয়র্ক জুড়ে এই শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করেছে জর্ভিক ভাইকিং সেন্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ