• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর জমি দখলের হুমকি, থানায় অভিযোগ

সিসি নিউজ।। সৈয়দপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর জমি দখলের হুমকি দেওয়ার অভিযোগ মিলেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ঘটেছে শহরের মিস্ত্রিপাড়া এলাকায়। আজ বুধবার দুপুরে শহরের থিম পার্কে পরিবার নিয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ সংবাদকর্মীদের কাছে তুলে ধরেন ঘটনার শিকার ব্যবসায়ী সানোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মিস্ত্রিপাড়া এলাকার অধিবাসী শামীম ও সালেহীনের কাছে তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত পাঁচশতক জমি সাফ কবলা মূলে ক্রয় করে ভোগদখল করে আসছি। কিন্তু আমার প্রতিবেশী আনোয়ার, মো. সনু ও মো. বেচু আমাকে হুমকি দিয়ে বলছে যে, এই জমি ভোগদখল করতে হলে আমাদের এক লাখ টাকা চাঁদা দিতে হবে। না হলে আমরা তোমার কবলাকৃত জমি জবর দখল করে নিব। এমন অবস্থায় আমি আইনের আশ্রয় নিতে গত ১৩ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষ থানায় আসতে বলে। আমি পুলিশের নির্দেশনা মত থানায় উপস্থিত হলেও চাঁদা দাবিকৃত ব্যক্তিরা উপস্থিত হয়নি। কিন্তু ওই দুর্বৃত্ত চক্রের হুমকি অব্যাহত রয়েছে। এমন অবস্থায় আমি আমার স্ত্রী, সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। সংবাদ সম্মেলনে তিনি এই সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক জামিলুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে ডাকা হলেও অভিযুক্তরা আসেনি। এ অবস্থায় আইনী ব্যবস্থা নেয়ার উদ্যোগ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ