• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকার বি‌রোধী ১২ দ‌লের নতুন জোট

সিসি নিউজ ডেস্ক।। ক্ষমতাসীন সরকারের বি‌রুদ্ধে বিএন‌পির সঙ্গে যুগপৎ আন্দোল‌নে স‌ক্রিয় থাক‌তে সমমনা ১২টি দল মিলে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্প‌তিবার রাজধানীর প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেল‌ন থেকে এ জোটের ঘোষণা আসে। এতে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন বাংলা‌দেশ লেবার পা‌র্টির নেতা ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান।

তি‌নি ব‌লেন, ‘নির্দলীয় সরকা‌রের অধী‌নে নির্বাচ‌নের দা‌বি‌সহ সম্প্রতি বিএন‌পি যে ১০ দফা ও ২৭ দফা প্রস্তাব দি‌য়ে‌ছে তার স‌া‌থে আমরা একাত্মতা প্রকাশ কর‌ছি। ১২ দল বিএন‌পির সা‌থে যুগপৎ আন্দোল‌নে স‌ক্রিয় থাক‌বে।’

১২ দ‌লের এই জো‌টের ম‌ধ্যে র‌য়ে‌ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলা‌দেশ কল‌্যাণ পা‌র্টি, বাংলা‌দেশ লেবার পার্টি, বাংলা‌দেশ জাতীয় দল, বাংলা‌দেশ এল‌ডি‌পি, জাতীয় গণতা‌ন্ত্রিক দল, এন‌ডি‌পি, মুস‌লিম লীগ (বিএমএল), জমিয়া‌তে উলামা‌য়ে ইসলাম, ইসলামী ঐক‌্যজোট, বাংলা‌দেশ ইসলা‌মিক পা‌র্টি, বাংলা‌দে‌শের সাম‌্যবাদী দল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ