• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে ৯০ পিস কনডম সহ গ্রেফতার- ৩

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নারীসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কের আবাসিক হোটেল সম্রাট থেকে তাদের আটক করা হয়। এসময় হোটেল ম্যানেজার রাজা মিয়ার (৪০) কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করে পুলিশ।

আটক হোটেল ম্যানেজার রাজা মিয়া শহরের কাজীরহাট এলাকার মাহাবুব আলীর ছেলে। এ সময় গোয়েন্দা পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে খদ্দের মো. পারভেজ (২৫) ও এক নারীকে (২২) আটক করে। খদ্দের পারভেজ শহরের মুন্সিপাড়া মো. আরজুর ছেলে।

নীলফামারী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে অসামাজিক কাযকলাপের অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়েছে।

রাত ১০ টায় সর্বশেষ নেওয়া খবরে আটক তিন জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ