• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

সিসি নিউজ ।। নীলফামারী সদরে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক মনিরুজ্জামান বাবুর বাড়িতে এক শিক্ষার্থী (১৬) অনশন করছে। অনশনরত ওই কিশোরী সদর উপজেলার চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে রামনগর ইউনিয়নের হাজীপাড়ার দুলু মিয়ার মেয়ে।
অপরদিকে মনিরুজ্জামান বাবু ওই বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত। সে একই ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।
অনশনরত শিক্ষার্থী সংবাদকর্মীদের জানান, দুই বছর আগে থেকে প্রাইভেট পড়ার সময় মনিরুজ্জামান বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময়ে বাবু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে কয়েকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। এখন বিয়ে করার কথা বললে সে তালবাহানা করছে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব।
এ ব্যাপারে মনিরুজ্জামান বাবুর  সাথে ও তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।
তবে অনশনরত শিক্ষার্থীর বাবা দুলু মিয়া বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাঁর জীবন নষ্ট করে দিয়েছে।  আমি এর উপযুক্ত বিচার চাই।
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম জানান, গত শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। সে তাঁর দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনো বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে মিমাংসা করার জন্য বলেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ