• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা চুরির অভিযোগে নারী শ্রমিক কারাগারে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরা ইপিজেডের পরচুলা চুরি করতে গিয়ে সুমি চৌধুরী (২৭) নামে কথিত এক এসপিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এভারগ্রীণ নামের একটি পরচুলা কোম্পানিতে চুরির ঘটনাটি ঘটে।

সুমি দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। সে তাঁর ফেসবুক আইডিতে এসপি পদবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবহার করেছে।

নীলফামারী সদর থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন থেকেই পরচুলা চুরির সাথে জড়িত সুমিকে নজরদারিতে রেখেছে ওই কোম্পানির কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা। এর মধ্যেই মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এভারগ্রীন কোম্পানির নিরাপত্তাকর্মীরা তাকে তল্লাশি করে প্রায় ৩ কেজি ২শ গ্রাম উন্নতমানের পরচুলাসহ আটক করে। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

পরে কোম্পানির পক্ষ্য থেকে নীলফামারী সদর থানায় সুমির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার ঘটনাটি জানাজানি হওয়ার পর কথিত এসপি সুমীর এলাকা খানসামায় শুরু হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। কেননা এই ঘটনার পূর্বে সুমীর লাইফস্টাইল ছিল সন্দেহজনক। শ্রমিকের কাজ করেও তার জীবন-যাপন ছিল উচ্চভিলাসী।

মামলার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম জানান, বিকেলে গ্রেফতারকৃত সুমীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ