• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানের ফ্লাইটে নিরাপত্তা মহড়া, কয়েকজন যাত্রী আহত

সিসি নিউজ ডেস্ক।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তখন সকাল ১১টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। এসময় যশোর বিমানবন্দর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে ঢাকায়ে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭৮৭ ফ্লাইট। বিমানবন্দরে নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে হঠাৎ একটি খবর আসে বিমানের এ ফ্লাইটে এক যাত্রীর লাগেজে বোমা রয়েছে। টেলিফোনে অজ্ঞাত ব্যক্তির এ খবরটি সঙ্গে সঙ্গে অবহিত করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। তবে এ বিষয়টি নিরাপত্তা মহড়ার জন্য সাজানো ছিল। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বিমানবন্দরের নিবার্হী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃতে সতর্ক হন বিমানবন্দরে কর্মরত গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা সদস্যরা। মুহূর্তেই ঘটনাস্থলে হাজির হন ফায়ার সার্ভিস, বোমা নিস্কৃয় দল, বিমান, সেনা, র‌্যাব, ডিএমপি পুলিশ, এপিবিএন, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সদস্যরা। এসময় বিমানবন্দরে নিরাপদে অবতরনের পর বোমা নিস্ক্রিয়করণ বাহিনীসহ নিরাপত্তা সদস্যরা সতর্কতার সঙ্গে ঘিরে ফেলে বিমানের বিজি এ ফ্লাইটটি। ফ্লাইট থেকে নিরাপদে যাত্রীদের নামানোর পর তাদের প্রত্যেককে স্ক্যানিং মেশিনে তল্লাশি করা হয়।

এসময় ফ্লাইটে তল্লাশি করে জনৈক এক যাত্রীর লাগেজে একটি বোমাসদৃশ্য বস্তু শনাক্ত করেন বোমা নিস্ক্রিয় দলের সদ্যরা। নিরাপদ স্থানে নিয়ে সতর্কতার সঙ্গে তা নিস্ক্রিয় করেন তারা। বিমানবন্দর কর্মকর্তারা জানান, মাত্র ৫০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে বোমা আতঙ্কে ফ্লাইট হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার বিমানবন্দরে অনুষ্ঠিত এ মহড়া অনুষ্ঠানে বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরে যেকোনো ধরনের ঘটনা মোকাবিলা করতে সার্বক্ষনিক সতর্ক আছেন নিরাপত্তা সদস্যরা।’ বিমানবন্দরে গোয়েন্দাসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দক্ষ্যতার প্রশংসা করেন তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন সময়ে এভসেক সদস্যরা আইকাও-এর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। আমাদের অংশীজনদের প্রস্তুতি দেখে আমি খুবই আনন্দিত। প্রস্তুতি ছাড়া কোন কিছু সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য দরকার প্রশিক্ষণ ও মহড়া।’

মহড়ার অনুষ্ঠানে বেবিচকের এ চেয়ারম্যান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দিনদিন উন্নত হচ্ছে বিমান চলাচলের অ্যাভিয়েশন সেক্টর। আগামী বছরই উদ্বোধন হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।’

কর্মকর্তারা জানান, পুরো মহড়ার নেতৃত্ব দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি ছিলেন মহড়ার অন সিন কমান্ডার। আর ডেপুটি অন সিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাভিয়েশন সিকিউরিটির পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খান। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজের সামনে এ মহড়ার আয়োজন করে বেবিচক। এতে অংশ নেয় অ্যাভিয়েশন সিকিউরিটি, বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয় দল, ডগ স্কোয়ার্ড, সেনা, র‌্যাব, ডিএমপি পুলিশ, এপিবিএন, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার অন্তত চারশ সদস্য। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ