• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নতুন বই উৎসবের আনন্দ বঞ্চিত খানসামা উপজেলার ৪১শ শিক্ষার্থী

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর)।। বই উৎসবে এসে বই না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছে দিনাজপুরের খানসামা উপজেলার ৭ম শ্রেণীর প্রায় ৪ হাজার ১ শত শিক্ষার্থী। উপজেলার ৬০ টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড  কলেজে ৭ম শ্রেণীর কোন বই পৌঁছায়নি ফলে আনন্দ বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা।

খানসামা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ মিলে ৬০ টি প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থীর জন্য ৪১শ সেট বই চাহিদা দেওয়া হয়েছে। অন্য শ্রেণীর বই আসলেও ৭ম শ্রেণীর কোন বই আসেনি।

অন্যদিকে উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আংশিক বই বিতরণের কথা জানিয়েছে শিক্ষা বিভাগ।

সখিনা-ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তার বলেন, অন্যদের মত আমিও নতুন বই নিতে গেছিলাম স্কুলে কিন্তু বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে এসেছি।

কাচিনীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষা বিভাগ থেকে ৭ম শ্রেণীর বই সরবরাহ না হওয়ায় প্রদান করতে পারিনি। উপজেলা শিক্ষা বিভাগ বলছে দ্রুত সময়ে প্রদান করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে থেকে সঠিক সময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে ২-১ দিনের মধ্যে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে তাদের নতুন বই তুলে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ