• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চার লাখ টাকার দুটি গরু চুরি, আতঙ্কিত খামারিরা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে খামার ঘরের তালা ভেঙে নূর মোহাম্মদ লাখা নামে এক ডেইরিফার্মের ২টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের ইসলামবাগ চিনিমসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খামার মালিকের দাবি চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় চার লাখ টাকা।

ফার্ম মালিক নূর মোহাম্মদ জানান, সংসার চালাতে ৪ টি গরু নিয়ে স্বল্প পরিসরে ছোট একটি খামার করেন তিনি। প্রতিদিনের মতো ওই রাতে ফার্মে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির সাবাই। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান খামারে ঘরের তালা ভাঙা এবং সেখাবে থাকা দুটি গরু নেই। তিনি আরো জানান, চুরি যাওয়া গরু দুটিই ফ্রিজিয়ান জাতের গাভি। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

নূর মোহাম্মদের মা মোছা. পারভিন আক্তার বলেন, গরুর দুধ বিক্রি করে সংসার তাদের চলে। কিন্তু গরু দুটি চুরি হওয়ায় আমার এখন দিশেহারা। জানি না এখন সংসার কিভাবে চলবে।

সৈয়দপুর ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ বলেন, শহরের মধ্যে এভাবে গরু চুরির ঘটনায় খামারিরা আতঙ্কিত। পুলিশ প্রশাসনের প্রতি চুরি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরুর চুরির বিষয় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ