• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাঝারি শৈত্যপ্রবাহের দিকে দেশ

সিসি নিউজ ডেস্ক।। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সিলেটের শ্রীমঙ্গলে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। গত তিন দিন ধরেই এই অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহের দিকে যাচ্ছে দেশ। চলতি সপ্তাহে সারা দেশেই তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোনো অঞ্চলের তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন সেই অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রিতে থাকলে তাকে মাঝারি এবং ৬-এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে পরিগণিত করা হয়। সিলেটে তাপমাত্রা মাত্র শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমলেই চলতি শীতে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা নিচে নামার কারণে বাড়ছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। তিনি বলেন, আমাদের রেকর্ড মতে, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রা কমলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নেমে এসেছে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায়। খুলনা বিভাগের বৃহত্তর যশোর জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থান করছে। এসব অঞ্চলে তাপমাত্রা সামান্য কমলেই মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। শীতের পাশাপাশি দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়তে পারে ঘন কুয়াশা। এসব অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও অন্যান্য অঞ্চলে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা অকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  উৎস: কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ