• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনগণ ক্ষমতায় চেপে বসা আ’লীগ সরকারের বিদায় চায়- নজরুল ইসলাম খান

সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের বিদায় চায়। তাই দেশের প্রায় ৩৩ টি রাজনৈতিক দল আমাদের দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে। গগণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠায় ঘোষিত ১০ দফা দাবী ও  রাষ্ট্র মেরামতে ২৭ দফা রুপরেখার বিষয়ে গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী সরকারের দুর্ণীতি ও প্রতিহিংসার  রাজনীতি  দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নাই। দলীয় সরকারের অধীনে কখনই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ ভেঙ্গে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। নয়তো জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।
ওইদিন বেলা ৩ টায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন সেন্টারে  আয়োজিত এ সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি ছিলেন  সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক সংরক্ষিত নারী এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ