• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় মা ও ছেলে নিহত

সিসি নিউজ।। পঞ্চগড়ে ঢাকাগামী নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়নের লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আফরোজা বেগম (৫০) ও তাঁর ছেলে মিশু (২৬)। তাঁরা বোদা উপজেলার সদর ইউনিয়নের উলিপুকুরি-মন্ডলের হাট এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে।

ওসি সুজয় রায় পরিবারের বরাত দিয়ে বলেন, নাতনির অসুখের খবর পেয়ে আজ রোববার রাত প্রায় ৮টায় মোটরসাইকেলে ছেলেকে নিয়ে আফরোজা পঞ্চগড়ে মেয়ে-জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি ঢাকাগামী নৈশকোচ তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মা-ছেলে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সুজয় রায় আরও বলেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ