• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈত্যপ্রবাহের সঙ্গে এবার বৃষ্টিপাতের সম্ভাবনা

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানী ও দক্ষিণাঞ্চলে শীত গত দুই দিনে কিছুটা কমেছে। কিন্তু উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এই অবস্থায় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সঙ্গে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শনি ও রোববার—এই দুদিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মূলত এই গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির পরে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে কয়েক দিন ধরে চলছিল মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। বুধবার ভোর থেকে রাজশাহীতে কনকনে ঠান্ডা বাতাস বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ