• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপার ৬ মাসের কারাদন্ড

ডোমার প্রতিনিধি।। নীলফামারীতে মাদকের ২৪ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপাকে ছয় মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলার ডোমার শহরের ছোট রাউত কাজিপাড়া এলাকার মৃত. মিজানুর রহমানের স্ত্রী রুপা। ৪০ বছর বয়সী এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সোমবার বিকেলে তার বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রুপার ছয় মাসের কারাদন্ড ও এক’শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, বিকেলে ডোমার থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযান পরিচালনা করে রুপার বাড়িতে। এ সময় তাঁর নিকট থেকে ৮ পুড়িয়া গাঁজা ও ৫ পিচ ইয়াবা পাওয়া যায়। তিনি জানান, রুপার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। সবগুলো মাদক সংক্রান্ত মামলা। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে দন্ডিত রুপাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ