• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পৈত্রিক জমি পুনরুদ্ধারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ও ৬ নং ওয়ার্ডে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের ওয়ারিশগণসহ এলাকাবাসী। শনিবার (২১ জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা হিন্দু মহাজোটের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড় স্মৃতি অম্স্নান চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, সহ-সভাপতি মলয় কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা সুধাংশু রায়, এলাকাবাসী গোপাল চন্দ্র রায়, সুধির কুমার চৌধূরীসহ অনেকে। বক্তারা বলেন, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় শ্রী বিষ্ণু চন্দ্র রায় পৈত্রিক সূত্রে পান ১৩ শতাংশের মধ্যে ৪. ৬৩ শতাংশ জমি। সেই জমি একই গ্রামের অজো বালা জোরপর্বক নিজের বলে দাবী করেন। অথচ শ্রী বিষ্ণু চন্দ্র রায়ের দাদু শ্রী শশি ভুষন রায়ের নামে ১২৩৭, ১৬৩০ দাগ ও খতিয়ান- এস,এ নং-১৬৮ এবং বি,এস ১৮৬৩ রেকর্ড থাকা সত্ত্বেও ভুয়া ওয়ারীশন দেখিয়ে জমি দখল করেন তিনি। তারা আরও বলেন, অপরদিকে ৬ নং ওয়ার্ডের কানিয়াল খাতা, চৌধূরী পাড়া এলাকার স্বার্গীয় নিশি কান্ত্ম চৌধূরীর ছেলে শ্রী সুজিত কান্ত্ম চৌধূরী (৩০) পৈত্রিক তফশীল বর্ণিত সম্পত্তি এস,এ খতিয়ান নং-৫৬৪, দাগ নং-৪৮৪০ এ ০৭ শতাংশ এবং ৪৮৪১ দাগে ১০ শতাংশে মোট ১৭ শতাংশ এর মধ্যে ৮.৫০ শতাংশ জমি পান। কিন্তু উক্ত সম্পত্তিতে ভূমিদসু্য মৃত আইন মামুদের ছেলে মোঃ আজিমুদ্দিন ও তার তিন ছেলেসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ভুয়া দলিল তৈরি করে বেদখল দেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের গত ১৭ জানুয়ারী দুপুরে হাতে লাঠি সোটা নিয়ে বালু ভড়াট করে। তাই জমি উদ্ধারসহ ভূমিদসু্যদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী। জেলা হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায় তার বক্তব্যে বলেন, আমরা হিন্দু সম্প্রদায় প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আমার সম্প্রদায়ের মানুষের উপর বার বার হুমকী আসে। তাদের সম্পত্তি বে-দখল হয়। এর তীব্র প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের যদি কোন ক্ষতি হয় এর দায় কে নেবে? আমি জবাব চাই। সেইসাথে চেয়ারম্যানের ভুয়া ওয়ারিশন সনদ দেওয়া বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ