• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় বানিজ্যিক ভিত্তিতে গাছ আলু চাষে সফলতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সময়ের সাথে কৃষিতে এসেছে আমূল পরিবর্তন। আধুনিকতার ছোঁয়ায় ভূমির ব্যবহার বাড়িয়ে দেওয়ার ফলে গ্রামাঞ্চলে বাড়ির আঙিনা ও ঘরের পাশে ঝোঁপ-ঝাড়ও হারিয়ে যাচ্ছে। সে কারনেই এসব স্থানে প্রাকৃতিকভাবে উৎপাদন হওয়া পুষ্টিগুণে ভরা গাছ আলু বিলুপ্তির পথে।

পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক ফসল গাছ আলুর চাষ ধরে রাখতে কৃষি প্রধান দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে প্রথমবারের মতো বানিজ্যিক ভিত্তিতে গাছ আলু চাষ হয়েছে। প্রথমবার বাণিজ্যিকভাবে চাষ হওয়া প্রতি পিস গাছ আলুর ওজন ৭-৮ কেজি। যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের সহায়তায় চলতি মৌসুমে ২০ শতক করে ৪০ শতক জমিতে দুইজন কৃষক বাণিজ্যিক ভাবে চাষ করেছে। এছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে ছোট পরিসরে গাছ আলুর আবাদ করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খামারপাড়া ও টংগুয়া গ্রামে কৃষি বিভাগের সহায়তায় ঝিনাইদহের স্থানীয় জাতের গাছ আলু চাষ করেছে কৃষকেরা। ২০ শতকে জমিতে প্রায় ২ টন অর্থ্যাৎ ২ হাজার কেজি ফলনের আশা করছে তারা। এই গাছ আলুর প্রতি কেজির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ টাকা। অল্প টাকা ব্যয়ে এমন লাভে কৃষকরা খুশি।

জানা যায়, এই গাছ আলু ওল, গোল আলু এসব সবজির মতই ভর্তা, মাছ ও মাংসের সাথে রান্না করে খাওয়া যায় আলুটি খুব সুস্বাদু ও মুখরোচক। তাই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

গাছ আলু চাষী কৃষক খয়রাত আলী বলেন, অল্প খরচে অধিক লাভের আশা৷ নিয়ে কৃষি বিভাগের অনুপ্রেরণায় ২০ শতক জমিতে গাছ আলু লাগিয়েছি। এই ফসলে উৎপাদন খরচ প্রায় ১৫-২০ হাজার টাকা। অন্যদিকে ২ টনের অধিক গাছ আলুর ফলন আশা করছি। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

খামারপাড়া গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, গাছ আলু চাষ করে অন্য ফসলের চেয়ে লাভ বেশী৷ সেই সাথে স্থানীয় বাজার ও অন্য এলাকায় চাহিদা থাকায় গাছ আলু চাষ অনেকেই আগ্রহী হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, এই উপজেলায় পুষ্টি গুণ সমৃদ্ধ গাছ আলু প্রথম বারের মত বাণিজ্যিক চাষ করেই সফলতা পাওয়া গেছে। এর ফলনে আমরাও সন্তুষ্ট। তিনি আরো বলেন, গাছ আলু চাষে ব্যয় ও পরিশ্রম দুটোই অন্য যেকোনো ফসলের চেয়ে কম। তাই গাছ আলু চাষ বৃদ্ধি পাবে। গাছ আলু চাষে কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান এই উপজেলা কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ