• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চোর নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে হাসান গাটু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান গাটু নীলফামারী সদর উপজেলার সোনারায় কাচারিপাড়া ভবানীমোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ১৩টি চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, হাসান গাটু একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন সময় চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। আজ বুধবার সকালে একটি মটর সাইকেল চুরি করে পালানোর সময় সদর উপজেলার কুন্দুপুকুর শালাহাটি বাজারের খাটামারী পুল এলাকায় অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ। তিনি বলেন, সকাল ৯টার দিকে শালহাটি এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষে হাসান গাটু চোর মারা গেছেন।

তিনি আরও বলেন, তাকে কয়েকবার গ্রেফতার হয়েছিলো। এছাড়াও তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৩টি মামলা চলমান আছে। মোটরসাইকেলটির বিষয়ে যাচাই করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ