• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উদ্ভাবিত পণ্যের স্বয়ংক্রিয় নিবন্ধন সেবার উদ্বোধন

amir hossainঅর্থ-বাণিজ্য ডেস্ক: শিল্প মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) দেশের মেধা সম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবাখাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনে স্বয়ংক্রিয় সেবা পদ্ধতি (ইন্ডাষ্ট্রিয়াল প্রপার্টি অটোমেটেড সিষ্টেম) চালু করেছে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়।

ডিপিডিটি’র রেজিষ্টার জামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপিডিটি’র উপ রেজিষ্টার ইলিয়াস ভূঁইয়া, বিশ্ব মেধা সম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) প্রতিনিধি আদেল বাকু আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, মেধা ও সৃজনশীলতায় বাঙালি জাতির বরাবরই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে। দেশের অনেক প্রতিভাবান মানুষ গবেষণা ও আবিষ্কারে শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা ইতোমধ্যে পাটের জেনোম সিকোয়েন্স উদ্ভাবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চালকবিহীন ড্রোন আবিষ্কার এবং এর সফল পরীক্ষা চালিয়েছে। উপযুক্ত পরিবেশ পেলে তারা উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব জয় করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বর্তমান পৃথিবীতে বুদ্ধিভিত্তিক সম্পদের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তি-নির্ভর আলোকিত সমাজ বিনির্মাণে এ খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বিষয়টি জরুরী বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ডব্লিউআইপিও উদ্ভাবিত আন্তর্জাতিকমানের সফ্টওয়্যার ব্যবহার করে এ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) এতে কারিগরি সহায়তা প্রদান করেছে। এটি চালুর ফলে সেবা গ্রহীতারা দ্রুত রেজিস্ট্রেশন সেবা  এবং তাদের নথির অবস্থান, কতদিনের মধ্যে তা নিস্পত্তি হবে ইত্যাদি বিষয় জানতে পারবেন।  এছাড়া এর মাধ্যমে পণ্যের উদ্ভাবকরা উপযুক্ত রয়েলটি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ