• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সরকারি রাস্তার গাছ কাটতে বাঁধা দেয়ায় মারপিটের অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে একটি রেকর্ডিয় সরকারি রাস্তার গাছ কাটতে বাঁধা দেয়ায় এক স্কুল ছাত্রসহ তিন ব্যক্তিকে বেদম মারপিটের অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সাবেক সদস্য লুৎফর রহমান খাঁন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লিখিত অভিযোগ বলা হয়, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষণপুর চড়কপাড়া মৌজায় পাঠানপাড়া থেকে কদমতলী পর্যন্ত একটি রেকর্ডিয় সরকারি রাস্তা রয়েছে। একই এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ সোলায়মান খানের ছেলে বাঙ্গালীপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) লুৎফর রহমান খান জনস্বার্থে ওই রেকর্ডিয় সরকারি রাস্তার পাশে আনুমানিক বিশ বছর আগে একটি বটগাছের চারা রোপন করেন। গত কয়েক বছরের ব্যবধানে ওই বটগাছটি ৫০/৫৫ ফুট লম্বা এবং ৪/৫ ফুট গোলাকৃতি হয়ে বেড়ে উঠেছে। আর এরই মধ্যে ওই গাছটির ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার মৃত. আলিম উদ্দিন খানের ছেলে গোলাম মোস্তফা খানের।

তিনি তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সরকারি রাস্তার পাশের ওই বটগাছটির ওপরের ডালপালা কেটে ফেলেন। আর ঘটনার দিন গত বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে গোলাম মোস্তফা খান লোকজন নিয়ে রেকর্ডিং সরকারি রাস্তার গাছটি কাটতে থাকেন। এতে বাঁধা দেন একই এলাকার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান খানের ছেলে রেজওয়ান খান শিমু। আর এতে গোলাম মোস্তফা খান ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গাছ কাটতে বাধাদানকারী রেজওয়ান খান শিমু’র ওপর চড়াও হয়ে তাকে কিলঘুষি মারতে থাকে। এ সময় তাঁর আর্তচিৎকারে তাঁর মা সালমা খানমসহ অন্যান্য ছুঁটে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারপিট করে।

পরবর্তীতে এ নিয়ে লোকমুখে খবর পেয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ সোলায়মান খানের ছেলে সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও সেখানে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। আর এ ঘটনার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান খান প্রথমে বিষয়টি মৌখিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামকে অবগত করেন। পরবতীতে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ঘটনার বিষয়ে বাঙ্গালীপুর ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মো. আশেকুর রহমানকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেন।

এদিকে, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান খান এ ঘটনার বিষয়ে সরকারি রাস্তার গাছ কর্তনের চেষ্টাকারী গোলাম মোস্তফা খানের বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, সহকারি কমিশনার (ভূমি) স্যারের নির্দেশে সরেজমিনে গিয়ে সরকারি রাস্তার গাছ কাটার চেষ্টার সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমি গাছের ছবিসহ এসিল্যান্ড স্যারকে অবগত করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ