• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালাইয়ে ৩ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার মােলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল এন্ড কলেজের একটি শ্রেণী কক্ষ থেকে জামায়াতে ইসলামের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন আজ রোববার বিকেলে সাংবাদিকদের জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের একটি শ্রেণি কক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেযে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চঁচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সােবহান (৬১), জামায়াত কর্মী থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম (৭১) ও মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হােসনের ছেলে আব্দুস সােবহান (৪৫)।
ওসি মঈনুদ্দীন জানান, শনিবার বেলা সাড় ১১টার দিকে উপজেলার মালামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের একটি শ্রেণি কক্ষে বসে জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার সভা করছিলেন,  এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল জামায়াতের ওই ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যান। গ্রেফতারকৃতদর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ