সিসি নিউজ।। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে শিক্ষক সমাবেশ হয়েছে নীলফামারীতে।
শনিবার দুপুরে (২৮ জানুয়ারী) জেলা শহরের আলিয়া মাদরাসার সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
মাদরাসা শিক্ষক ঐক্যজোটের জেলা সভাপতি কাজী আবু মুসা ভুইয়ার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, জলঢাকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি, ডোমার উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা ও সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নীলফামারী জেলা কমিটির সভাপতি কাজী আবু মুসা ভুইয়া জানান, জেলায় ৩৫০টির মত স্বীকৃতি প্রাপ্ত ইবতেদায়ী মাদরাসা রয়েছে।
প্রতি প্রতিষ্ঠানে গড়ে ৫জন করে শিক্ষক কর্মচারী রয়েছেন। তারা নাম মাত্র সম্মানি পেয়ে থাকেন অথচ এর উপর নির্ভর করে সংসার চালাতে হচ্ছে আমাদের।
আমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মত পাঠদান এমনকি সরকারী নানা কর্মকান্ডে দায়িত্ব পালন করে থাকি অথচ আমাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।
এজন্য আমরা এসব মাদরাসা জাতীয়করণসহ সাত দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি দেয়া হচ্ছে।