• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সীমান্তে রেড এলার্ট জারি

Red Alatনিউজ ডেস্ক: ত্রিশালে জেএমবির হামলার ঘটনার পর পরই সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সব সীমান্ত এলাকা সীলগালা করে দেওয়া হয়েছে। যাতে ছিনতাই হওয়া জেএমবি সদস্যরা দেশ ছেড়ে পালাতে না পারেন। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে বিএসএফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সব কারাগারের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বন্দিদের আনা নেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই এবং ডিজিএফআইয়ের উর্ধতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ