• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্লাশের পরীক্ষায় পাশ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না- নূর

নীলফামারী প্রতিনিধি।। ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শুধু ক্লাশের পরীক্ষায় পাশ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। শুধু একাডেমিক পড়াশোনা নয়, সব বিষয়ের উপর জ্ঞান আহরোন করতে হয়। জ্ঞান চর্চা করতে হয়। এজন্য সরকারী লাইব্রেরীগুলো রয়েছে। সেখানে সরকার অনেক বই দিয়েছে। সেখানে গিয়ে যেমন একাডেমিক পড়াশোনা করা যায় তেমনি বাহিরের পড়াশোনাও করা যায়। এরফলে মেধা বিকাশ ঘটে। লাইব্রেরীতে যাতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে এজন্য সুধি সমাজের পাশাপাশি অবিভাবকদেরও সহায়ক ভুমিকা রাখা দরকার।
পরে আবৃত্তি, চিত্রাংকণ ও বই পাঠ প্রতিযোগীতায় বিজয়ী ২২জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ